বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অভিনয়ে অভিষেক তাহসান-মিথিলা কন্যা আইরার

    অভিনয়ে অভিষেক তাহসান-মিথিলা কন্যা আইরার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান শোবিজে অভিষেক করলেন। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শুরু হলো তার ক্যারিয়ার। প্রথম কাজেই তার সহশিল্পী হয়েছেন মা মিথিলা। বিজ্ঞাপনে মা-মেয়ের চরিত্রে হাজির হয়েছেন তারা। গত শনিবার বিজ্ঞাপনচিত্রটি প্রকাশিত হয়।

    এ বিষয়ে রাফিয়াথ রশীদ মিথিলা বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। পরে ভেবে-চিন্তে রাজি হই।

    শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ছুটির দিনে মা-মেয়ে যেহেতু বাড়িতে একসঙ্গে সময় কাটাই, সেদিক থেকে শুটিং করছি মনেই হয়নি। দুজনে একসঙ্গে কাজ করেছি। তবে আইরার অনেকটা কষ্ট হয়েছে। ও তো সারা দিন কখনো শুটিং করেনি, শুটিং তো ভীষণ কষ্টের কাজ। ওর জন্য সহজ ছিল না।

    কন্যার প্রথম অভিনয় নিয়ে মিথিলা বলেন, যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ