বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শুভশ্রী-রুক্মিণীকে ক্ষমা চাইলেন অভিনেতা দেব

    শুভশ্রী-রুক্মিণীকে ক্ষমা চাইলেন অভিনেতা দেব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দশ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর জুটির কামব্যাক ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহের ঝড় বয়ে গেছে। ‘ধূমকেতু’র ট্রেলার প্রকাশের পর থেকে দুই তারকার পারস্পরিক ভালোবাসা ও রসায়ন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে, ভক্তরা অপেক্ষায় আছেন সিনেমাটি দেখার জন্য।

    তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে।

    এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব। সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে। সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

    দেব বলেন, ‘রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।’

    তার কথায়, ‘আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই ঠিক নয়। এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ