বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি সজীব গ্রেফতার

    পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি সজীব গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা সজীবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

    ‎গ্রেপ্তারকৃত সজীবুল হাসান উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

    ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ এপ্রিল রাতে পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া মেলা বাজারে সজীবের নেতৃত্বে গানের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের সংঘর্ষে পাশ্ববর্তী কুষাকান্দা গ্রামের কলেজছাত্র শরীফ খান ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে পরদিন (২৭ এপ্রিল) সজীবসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন।

    ‎পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, “হত্যা মামলার আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে'’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন