বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাংবাদিক হত্যার বিচারের দাবীতে মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

    সাংবাদিক হত্যার বিচারের দাবীতে মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

    আজ সোমবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। 

    হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।

    বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।

     মানিকগঞ্জ প্রেসক্লাবের   সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গোলাম সানোয়ার সানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন