বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ

    সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শহরে শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।

    রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শোলাকিয়ায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    গণসমাবেশের প্রচারে (১০ আগস্ট) বিকেলে শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

    কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি সমর্থকদের নিয়ে এ শোডাউন করেন। শোভাযাত্রাটি ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়ায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    পরে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভায় নেতাকর্মীরা মিলিত হয়ে সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয় তুলে ধরেন। 

    এ সময় নেতৃবৃন্দ গণসমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন