বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীমঙ্গলে দুই কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

    শ্রীমঙ্গলে দুই কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে মির্জাপুর ইউনিয়নের বৌলাশী এলাকা থেকে গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাস ও তার সঙ্গীয় ফোর্স শনিবার দিবাগত রাতে ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামের নন্দ লাল ভৌমিকের বসত ঘরে অভিযান পরিচালনা করে।

    অভিযানে নন্দ লাল ভৌমিকের বসতঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা এবং মাদক কেনাবেচা বিক্রয়ের নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন