বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোয়ারাবাজারে চিলাই নদীতে বালুবোঝাই নৌকাসহ আটক ৪

    দোয়ারাবাজারে চিলাই নদীতে বালুবোঝাই নৌকাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

    এরা হলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র কমর আলী (৩৪), মৃত শন্তি মিয়ার পুত্র রবিবুল ইসলাম (২৫) ও  শামসুল ইসলাম (২০) এবং আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)। 

    শনিবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির পশ্চিমে চিলাই নদী হতে তাদের আটক করা হয়। 

    এসময় একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করা হয়। 

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এসআই মনিরুল ইসলাম, এসআই রফিজুল মিয়া ও এএসআই আশরাফ খান।

    এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করে ধৃত আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন