বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রিয়াঙ্কা চোপড়া ১৮ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন

    প্রিয়াঙ্কা চোপড়া ১৮ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গায়ের রং নিয়ে কটাক্ষ ও ক্যারিয়ারের শুরুতে অবহেলার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড হোক বা হলিউড— বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে তাকে।

    বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা তিনি। প্রিয়াঙ্কার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে।

    সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না!‍ এরপর বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের একটি শক্ত জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন।

    প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। বয়:সন্ধি পর্যায়ে তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন।

    এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তার প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা- যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।

    অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে কয়েক বছর আগে দাবি করেন তার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আজ যিনি এতটা শক্তিশালী, সেই প্রিয়াঙ্কা অতীতে ২-৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমি কোনও ভাবে তাকে থামিয়েছিলাম। ’

    প্রকাশ আরও জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তার দাবি, ‘প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর প্রিয়াঙ্কা প্রায় রাতেই আমাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করতেন। ’

    ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রে অভিষেকের সময়ে অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। পরে তাদের বিচ্ছেদ হয়। প্রকাশ জানিয়েছিলেন, ‘ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

    একবার ঝগড়ার পর প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে মুম্বাইয়ের ভাসাই এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। ’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ