বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তুমি এসে আমার দুনিয়া বদলে গেল

    তুমি এসে আমার দুনিয়া বদলে গেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন অতিথির আগমনের পর থেকেই যেন অন্য এক জগতে ডুবে আছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। গত ১৫ জুলাই অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে তার সংসারে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান, যা আনন্দে ভরিয়ে দিয়েছে তাদের জীবন।

    বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই আনন্দই ভাগ করে নিলেন তিনি। কিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করেন।

    সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিনেত্রী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছেন। তার এই ছোট্ট বার্তাটি মুহূর্তে মন ছুঁয়ে গেছে ভক্তদের।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ