বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫

    সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে।

    দগ্ধরা হলেন—পারভেজ (৩৮), তার স্ত্রী ফারজানা (২৮), তাদের দুই সন্তান মোহাম্মদ (৬) ও মারওয়ান (২) এবং আত্মীয় হেনা (২৮)।

    রোববার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

    তিনি জানান, শনিবার রাতে সিলেট থেকে একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

    দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিক থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন