ডিভোর্সের পর ‘সিঙ্গেল মাদার’ নিয়ে যা বললেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে এখন তিনি এককভাবে সংসার চালাচ্ছেন। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করার দায়িত্ব নেন পরীমণি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পরীমণি। বিভিন্ন সময় সুখ-দুঃখ ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার সেখান থেকেই জানা গেল রোববার (১০ আগস্ট) তিন বছর পূর্ণ হয়েছে পরীমণির ছেলে পদ্মের।
শনিবার (৯ আগস্ট) রাত ১২টায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। বাচ্চা আসার পর থেকে আমার জীবনের সময় কীভাবে চলে যাচ্ছে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। শুভজন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।