বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘কুলি’ আগাম টিকিটে শীর্ষে, ‘ওয়ার ২’ পিছিয়ে চলছে

    ‘কুলি’ আগাম টিকিটে শীর্ষে, ‘ওয়ার ২’ পিছিয়ে চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এই স্বাধীনতা দিবসে ভারতের সিনেমা জগতে বড়সড় সংঘর্ষের আভাস মিলছে। ১৫ আগস্ট একসাথে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ এবং বলিউডের জনপ্রিয় মুখ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’। দুই ছবিই তারকাবহুল ও বহুল আলোচিত। তবে অগ্রিম টিকিট বিক্রিতে এখনই অনেকটা এগিয়ে ‘কুলি’।

    লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলেছে। উত্তর আমেরিকায় ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ গতকাল পর্যন্ত প্রায় ১৩ কোটি রুপি, যেখানে ‘ওয়ার ২’ সেখানে থেমে আছে মাত্র ৩ কোটি রুপিতে। শুধু তাই নয়, তামিলনাড়ুতে যখন ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি সীমিত পরিসরে শুরু হয়, তখন মাত্র আধা ঘণ্টায় ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়।

    বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী প্রথম দিনেই ‘কুলি’ আয় করতে পারে প্রায় ১২০ কোটি রুপি, যা রজনীকান্তের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হয়ে উঠতে পারে। মাল্টিস্টারার এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র ও শ্রুতি হাসানের মতো জনপ্রিয় তারকারা।

    অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-তে রয়েছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। ভারতের বাজারে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি, তবে আগামীকাল থেকে তা চালু হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ