বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিএনপির ব্যানারে জয় বাংলা স্লোগান দেওয়া কিশোর গ্রেফতার 

    বিএনপির ব্যানারে জয় বাংলা স্লোগান দেওয়া কিশোর গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শনিবার (৯ই আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং 'জয় বাংলা' স্লোগান দিয়ে ভাইরাল হওয়া যুবক ফাহিমকে পুলিশি হেফাজতে নিয়েছে কুলাউড়া থানা পুলিশ। 

    কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কুলাউড়ায় বিএনপি'র একটি ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য রাখছে এবং তিনি শীঘ্রই আসবেন বলে উল্লেখ করছে। একইসাথে তাকে 'জয় বাংলা' স্লোগান দিতেও দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে ওই দিনেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

    আটককৃত ফাহিম বিয়ানীবাজারের দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তারা কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন বলে জানিয়ে ওসি নিশ্চিত করেছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন