বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

    গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার (০৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

    মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সদস্য ছাড়াও রাজধানী, গাজীপুর ও আশপাশের এলাকার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। 

    কর্মসূচিতে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, ফরিদ আহমেদ নয়ন, জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিককে দিনের আলোয় এভাবে প্রকাশ্যে হত্যা করা দেশের গণমাধ্যম ও মুক্ত চিন্তার জন্য বড় হুমকি। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    বক্তব্য রাখতে গিয়ে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, “সাংবাদিক হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। না হলে কলমের বদলে সাংবাদিকদের অস্ত্রের লাইসেন্স দিয়ে দিন।” 

    তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে লেখেন—তাদের জীবন সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব।

    মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি, দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের কাছে জোর দাবি জানান।

    মানববন্ধন শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন