বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • প্রাইভেট কারের ধাক্কায় মহাখালী ফ্লাইওভারে দুই ভাই নিহত

    প্রাইভেট কারের ধাক্কায় মহাখালী ফ্লাইওভারে দুই ভাই নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। ধাক্কায় গাড়িতে আগুন ধরে যায়। নিহতরা হলেন শওকত হোসেন কানন (৪০) এবং তার চাচাতো ভাই রিন্টু (৪২)। আহত ব্যক্তির নাম হাসনাত (৪২)।

    আজ শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

    বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিনজন আহত হয়। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজনেই মারা যান। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। ঘটনার পর প্রাইভেটকারে আগুন ধরে পুড়ে যায়।

    পুলিশ সূত্রে জানা যায়, মহাখালীর ফ্লাইওভারের ওপরে ওই ডিভাইডারটি রাতের বেলা প্রায় অন্ধকার থাকে। ডিভাইডারের ওপরে কোনো রং করা নেই। প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে দুপুরে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মৃত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাঁদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কাননের বাবার নাম মো. মুন্না। কানন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। মৃত রিন্টু ও কানন চাচাতো ভাই, রিন্টুর বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। স্ত্রী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন। রিন্টু ট্যানারি ব্যবসায়ী।

    মৌসুমী জানান, প্রাইভেটকারটি রিন্টুর। তবে রাতে তাঁরা তিনজন কোথায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন