বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্যান্ডি সাহাকে আইনি নোটিশ দিলেন আইনজীবী

    স্যান্ডি সাহাকে আইনি নোটিশ দিলেন আইনজীবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহাকে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে আইনজীবী সংগীতা দাস আইনি নোটিশ পাঠিয়েছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম 'এ নিউজ' বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটরের নামে প্রায়ই কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করছেন স্যান্ডি। সম্প্রতি তিনি রাতের পোশাক নাইটি পরে দিনের আলোতে রাস্তায় হাঁটছেন এমন একটি ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

    রাতের পোশাক নাইটি পরে দিনের আলোতে স্যান্ডি রাস্তায় হাঁটার ভিডিও তৈরিতে ক্ষেপে যান আইনজীবী সংগীতা।

    এ ভিডিওর জেরেই স্যান্ডিকে আইনি নোটিশ পাঠান আইনজীবী সংগীতা দাস। সংবাদমাধ্যমে তিনি বলেন,

    • দীর্ঘদিন ধরে নাইটি পরে নিজেকে প্রমোট করে চলেছেন এ কনটেন্ট ক্রিয়েটর। যা শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও ভারতীয় সংস্কৃতিকে নিচে নামাচ্ছে। আমাদের দেশের নারীদের নিচু করা হচ্ছে। তিনি বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যা ভারতীয়দের জন্য লজ্জা ও অপমানজনক।

    আইনজীবী সংগীতা আরও বলেন,

    • কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। তার মতো এমন বড় কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে এখন এটা আশা করা যায় না। কারণ যখনই কেউ একজন বড় কনটেন্ট ক্রিয়েটর হয়ে যান তখন তার একটা দায়িত্ব তৈরি হয় যে তার ভিডিওগুলো সমাজে ভালো নাকি খারাপ বার্তা নিয়ে আসছে সেটি খেয়াল রাখার।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী সংগীতা দাসের মন্তব্য ছড়িয়ে পড়লে বেশিরভাগ নেটিজেনরাই তার সঙ্গে সহমত পোষণ করেন। একজন লেখেন, ‘এই ছেলেটি দিন দিন মানুষের রুচিকে একদম তলানিতে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা অবিলম্বে নেয়া উচিত।’

    আরেক জন লেখেন, ‘সংগীতা দিদিভাই আপনি এদের শাস্তির ব্যবস্থা করুন। যেন কোনোদিন আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অযোগ্য ছবি আমাদের দেখতে না হয়।’

    প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা পুরুষ হলেও নারী সেজে ভিডিও বানাতে পছন্দ করেন। ব্যক্তিজীবনে নিজেকে ‘হোমোসেক্সুয়াল’ বলে দাবি করেন এ কনটেন্ট ক্রিয়েটর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ