বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও গ্রামবাসীর মানববন্ধন

    কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও গ্রামবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "আমার সোনার বাংলায়, মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী মানববন্ধন।

    শুক্রবার (৮ আগস্ট)  বিকাল ৫ টায় স্বল্প মারিয়া মোড়, বত্রিশ এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    মানববন্ধনে ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম এর সভাপতিত্বে ও এনামুল হাসান রোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, হুমায়ূন কবির, কালরুল ইসলাম, শফিউল আলম অপু, আমজাদ হোসেন রাসেল, আব্দুল আউয়াল বাবুল বাবুল, খালেদ হাসান জুম্মন, হাফেজ কামরুল ইসলাম, মো. জসিম মেম্বার, মো. হযরত আলী অভি, মো. ওবায়দুল্লাহ ওবায়েদ, কিশোরগঞ্জ মডেল থানার এসআই সাদেক হোসেন ও এস আই জাফর সহ

    বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো মাদক।

    বক্তারা বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখোমুখি হবে।

    তারা আরও বলেন, নিজ নিজ গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একদিন মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

    অনুষ্ঠান শেষে সকলে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবসা ও সেবন রোধে সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন