বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

    সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমলগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। 

    বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়।

    বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    মানববন্ধনে কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন