শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভিডিও যাচাইয়ের আগেই অভিযোগ! পরিকল্পিত হত্যার ইঙ্গিত দিলেন ছাত্রদল নেত্রী

    ভিডিও যাচাইয়ের আগেই অভিযোগ! পরিকল্পিত হত্যার ইঙ্গিত দিলেন ছাত্রদল নেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।

    এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, “ভিডিও ফুটেজ যাচাই করার আগে এনসিপির নেতা কিভাবে জানলো ঘটনাটি বিএনপির নেতা ঘটিয়েছে..? তার মানে, তাঁরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তাদের লোকজন দিয়ে।”

    তিনি আরও দাবি করেন, এ ধরনের পূর্বঘোষিত অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং প্রকৃত ঘটনা আড়াল করার আশঙ্কা থেকে যায়।

    এদিকে পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। তবে এখনো পর্যন্ত কোনো দলীয় সম্পৃক্ততা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন