বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার ১ 

    ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার ১ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে ১ জনকে আটক করা হয়েছে।

    ৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। 

    সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত করতে মাঠে কাজ শুরু করে।

    গতকাল ৫ই আগস্ট সুনামগঞ্জের ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিক্সার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

    উদ্ধারকৃত অটোরিক্সা গুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

    মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো মাহবুবুর রহমান জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা চোর চক্রের ১জনকে আটক করেছি, অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন