বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জাফলং চা বাগানে যুবক নিহত: মামলায় আটক ৯

    জাফলং চা বাগানে যুবক নিহত: মামলায় আটক ৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    মঙ্গলবার রাতে নিহতের পিতা হরমুজ আলী বাদী হয়ে কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে।

    আটক ব্যক্তিরা হলেন,  জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়'র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯জনকে আটক করেছে। বাকি আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এর আগে, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

    গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন