বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রয়াণ দিবসে রবীন্দ্রসংগীতে শফিক তুহিনের কণ্ঠ

    প্রয়াণ দিবসে রবীন্দ্রসংগীতে শফিক তুহিনের কণ্ঠ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে একটি রবীন্দ্রসংগীত উপহার দিয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার শফিক তুহিন। ‘তুমি রবে নীরবে’ গানটিতে দ্বৈত কণ্ঠে অংশ নিয়েছেন বন্নি হাসান। সংগীতায়োজন করেছেন সালমান জেইম এবং ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

    গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া, কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ইমরুল হাসান। রাজধানীর কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

    রবীন্দ্রসংগীত নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শফিক তুহিন বলেন, ‘শৈশব থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনেই বড় হয়েছি। তাদের সৃষ্টির প্রতি ভালোবাসা সেই সময় থেকেই গড়ে উঠেছে। যত বড় হয়েছি, রবীন্দ্রনাথকে যত বেশি জানার সুযোগ পেয়েছি, ততই তার সাহিত্য ও সংগীতের প্রতি মুগ্ধতা বেড়েছে। এই গান আমার তরফ থেকে বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য।’

    তিনি আরও জানান, প্রায় ছয় বছর আগে তার কণ্ঠে প্রকাশিত হয়েছিল আরেকটি রবীন্দ্রসংগীত ‘সুরের ধারা’। সেই অভিজ্ঞতার পর আবারও নতুন করে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ