বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নিকগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

    নিকগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্ট আন্দোলন ও অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আন্দোলনের মাধ্যমেই গতবছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছিল।

    জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এই বর্ষপূর্তি কর্মসূচি পালিত হয়। 

    লা ৩টায় মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সমাবেশ শেষ করে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা গত বছরের জুলাই-আগস্ট মাসের গণ-আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে স্মরণ করেন।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলোয়ার হুসাইন। 

    তিনি তার বক্তব্যে বলেন, গত বছরের এই সময়ে বাংলাদেশের মানুষ এক কঠিন দুঃশাসনের শিকার হয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি এবং গণতন্ত্রের সংকট দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল।

    তিনি আরও বলেন, দেশের মানুষ নির্যাতনে দিশেহারা হয়ে গিয়েছিলো যার ফলস্বরূপ জনগণের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান।

    জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, অফিস সম্পাদক রজ্জব আলী, উলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন। এছাড়াও, জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক কর্মী এতে অংশগ্রহণ করেন।

    সভাপতির বক্তব্যে মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, "অভ্যুত্থানের এক বৎসর হয়েছে কিন্তু আমরা বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছি। আমরা চাদাবাজি দূর করতে ব্যর্থ হয়েছি। আমাদের আন্দোলন চাদাবাজদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন যারা টাকা পাচার করে তাদের বিরুদ্ধে। আগামীর বাংলাদেশকে সফল করতে হলে কোরআনের শাসন কায়েম করা ছাড়া উপায় নাই।"

    বক্তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকারকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

    সমাবেশ শেষে জামায়াত মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের সকল আসনের প্রার্থীদের উপস্থিতিতে জনতার কাছে ভোট প্রার্থনা করে জামায়াতে ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন