বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    কিশোরগঞ্জে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ, ৫ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা রোভার-এর উদ্যোগে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

    জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোর মেলা স্কাউট ভবনে গিয়ে শেষ হয়।

    পরে স্কাউট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্কাউটের সেক্রেটারি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী।

    এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও জেলা স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মাওলানা আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং কিশোরগঞ্জ স্কাউটের উপপরিচালক গাজী খালেদ হোসেন প্রমুখ।

    আলোচনা সভায় অধ্যাপক মোঃ রমজান আলী আগামীতে সাম্য, সামাজিক মর্যাদা ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সদস্যদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন