বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রক্তচাপ কমে হাসপাতালে শেহনাজ

    রক্তচাপ কমে হাসপাতালে শেহনাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করেই তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়, ফলে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শেহনাজের ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ‘বিগ বস ১৮’-এর বিজয়ী করণবীর মেহতা হাসপাতালে শেহনাজের সঙ্গে দেখা করতে যান এবং সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

    ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার দুই হাতে আইভি ড্রিপ লাগানো। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। করণবীর মজা করে বলেন, ‘এই দেখো বেচারিকে। ওর কী যে হয়েছে।’ উত্তরে শেহনাজ হাসতে হাসতে বলেন, ‘এ (করণবীর) আমাকে খুব হাসাচ্ছে।’

    শেহনাজের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। তাই তাকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হচ্ছে। শেহনাজ বা তার টিমের পক্ষ থেকে অসুস্থতা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

    শেহনাজের অসুস্থতার কারণ হিসেবে অনেক অনুরাগী মনে করছেন, হঠাৎ ওজন কমানোর কারণেই তার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে। অনেকেই তাকে স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে সামান্য ওজন বাড়লে তাকে আরও মিষ্টি দেখাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ