বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গচিহাটা রেলস্টেশনে চুরি: চোর গ্রেফতার

    গচিহাটা রেলস্টেশনে চুরি: চোর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে সংঘটিত এ ঘটনায় স্টেশন থেকে কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন ও টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জামসহ নানা মালামাল চুরি হয়।

    খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে এসআই বায়জিদ মৃধা, এএসআই মালেক ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় দূর্ধর্ষ চোর সাইফুল ইসলাম শরীফকে (৩২কে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার সহশ্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে।

    পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে চোরাই কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন ও টিকিট বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

    ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চুরির সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন