বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভালোবাসা প্রকাশ করতে বুক খুলে দিতে চাইতাম: দেব

    ভালোবাসা প্রকাশ করতে বুক খুলে দিতে চাইতাম: দেব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ধূমকেতু’ সিনেমার সঙ্গে দীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরলেন দেব-শুভশ্রী জুটি। তাদের জনপ্রিয়তা আজও সমান বলেই বোঝা গেল ভক্তদের উচ্ছ্বাসে।

    সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে ধরা দিলেন দু'জনে। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান।

    এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে।

    তার আগে 'ধূমকেতু' নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে 'ধূমকেতু' তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

    দেব বলেন, 'আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।' কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা।

    মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে 'চ্যালেঞ্জ' সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, 'কেন?' এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, 'এমনি'। এরপরই একে অপরের দিকে 'বন্ধুত্বের হাত' বাড়িয়ে দেন দুজনে।

    দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন,'সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ‘ধুমকেতু’র সেই সময় এসেছে।

    একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে।

    সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ