বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শহীদ সোহেল রানার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

    শহীদ সোহেল রানার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ, ৫ আগস্ট–জুলাই অভ্যুত্থানে শহীদ সোহেল রানার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

    মঙ্গলবার (৫ই আগস্ট) সকালে সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

    জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সদর কর্মপরিষদ সদস্য আবুল খায়ের, ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

    কবর জিয়ারত শেষে জামায়াত নেতৃবৃন্দ শহীদ সোহেল রানার বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন। 

    এ সময় জেলা আমীর অধ্যাপক রমজান আলী শহীদ পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন