বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হালকা হাসি আর কাঠগোলাপের শুভ্রতায় প্রভা

    হালকা হাসি আর কাঠগোলাপের শুভ্রতায় প্রভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাদিয়া জাহান প্রভা—যার নাম একসময় ছিল ছোট পর্দার আলোচিত একটি অধ্যায়। অভিনয়ের জগতে তার সাবলীলতা ও প্রাণবন্ততা দর্শক হৃদয়ে গেঁথে আছে এখনও। তবে সময় বদলেছে। এখন তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং জীবনের নতুন অধ্যায়ে—নতুন এক পেশায় মনোযোগী হয়েছেন।

    অভিনয় থেকে দূরে সরে গেলেও প্রভা নিজেকে হারিয়ে যেতে দেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে, তিনি এখন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

    প্রায়ই তিনি তার মেকআপের বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়াল শেয়ার করেন। সম্প্রতি প্রভা একটি ভিডিও শেয়ার করেছেন যা তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

    ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদা ফ্রক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে রয়েছে কাঠগোলাপ। v যেন মিলেমিশে একাকার হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে।

    শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় গান, ‘কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো’ যেন এই ভিডিওটির সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

    অভিনেত্রীর এই মিষ্টি হাসির প্রশংসা করেছেন তার ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘সুন্দরী’ বলে অভিহিত করেছেন এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন। কেউ কেউ তার হাসি এবং কাঠগোলাপের সৌন্দর্যের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন।

    উল্লেখ্য, সাদিয়া জাহান প্রোভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু করেন। এরপর তিনি অনেক জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ