বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির সদস্য সচিবসহ আটক ২

    সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির সদস্য সচিবসহ আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ দুই আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। 

    রোববার (৩ আগস্ট) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে তাদের আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

    আটকৃতদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

    আটককৃত অপরজন বিএনপির বরিশাল মহনগর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনও ছাড়া পাননি তিনি।

    জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

    পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন