বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

    রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল এবং মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে গেলে আরও কয়েকজন আহত হন।

    খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া চলছে। 

    তিনি আরও বলেন, আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন