বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ভারতে প্রবেশকালে আটক ২

    ভারতে প্রবেশকালে আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক সীমানারেখা অতিক্রম করে ভারতে গিয়ে ছবি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় দুই কিশোর। 

    স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দিতে বলেন। পরে তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে ফেরত দেওয়া হয়।

    গতকাল শনিবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য।

    ওই দুই কিশোর হলো উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭)।

    আলীনগর সীমান্ত বিজিবি'র ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া রোববার যোগাযোগ করলে তিনি বলেন, গতকাল বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দু'জনে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের একটি টহলদলের নজরে পড়ে বিষয়টি। তারা ঐ দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

    বিজিবি'র কর্মকর্তা বলেন, স্বজনেরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি তাঁদের সংশ্লিষ্ট এলাকার ক্যাম্পের লোকজনকে জানান। এরপর সীমান্তের ওপারের বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। বিজিবি'র পক্ষ থেকে দুই কিশোরকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। 

    পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্তকেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে। এ সময় কিশোরদের স্বজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

    বিজিবি কর্মকর্তা এ এস এম জাকারিয়া বলেন, ‘হস্তান্তরের পর দুই কিশোর জানায়, তারা ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। আটকের পর বিএসএফ তাদের মারধর করেনি, কোনো নির্যাতন চালায়নি। দুই কিশোরকে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন