বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে ছুটি কাটাচ্ছেন শাকিব-বুবলী

    যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে ছুটি কাটাচ্ছেন শাকিব-বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অবকাশ যাপনের উদ্দেশ্যে। এর আগে শোনা গিয়েছিল তারা তাদের সন্তানকে সঙ্গে নিয়ে আমেরিকায় ঘুরতে যাচ্ছেন। এবার সেই সফরের কিছু মুহূর্ত উঠে এসেছে ছবির মাধ্যমে।

    শাকিব-বুবলীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

    তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।

    ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

    দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

    ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।

    এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ