বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ভৈরবে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ 

    ভৈরবে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছিনতাই মুক্ত ভৈরব দে নইলে তোরা শাড়ি নে শ্লোগানে কিশোরগঞ্জে ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানা হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা। দিলেন ৭২ ঘন্টার আল্টিমেটাম। 

    শনিবার বিকাল সাড়ে চারটায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় ছিনতাই বিরোধী যুব সমাজের ব্যানারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা শাড়ি ও চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানির সাথে সাক্ষাৎ করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। 

    এসময় ছাত্র ও যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নুরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফায়, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।

    এ বিষয়ে ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম বলেন, আমরা ভৈরবে নিরাপদে নেই। আজকে সকালেও ভৈরবে ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। ভৈরব থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে এসেও তাদের দেয়নি। তিন দিনের আল্টিমেটাম দিয়েছি। যদি ভৈরবকে ছিনতাই মুক্ত না করতে পারে তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি চুড়ি উপহার দিবো।

    এ বিষয়ে যুব নেতা নুরে আলম নিলয় বলেন, কয়েক মাসের মধ্যে আমরা অষ্টম দফায় ছিনতাই বিরোধী বিক্ষোভ সমাবেশে করেছি। ভৈরবে ছিনতাইয়ের ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা বিক্ষোভ সমাবেশে করবো না। ভৈরবে প্রশাসন জন যদি ছিনতাই নির্মূল করতে না পারে আমরা প্রশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামবো।

    এদিকে এ বিষয়ে ভৈরব থানা পুলিশ বলছেন, আমাদের দায়িত্বে কোন গাফিলতি নেই। প্রতিদিন চুর ও ছিনতাইকারী গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলেও তারা ১ সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন