বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল

    ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করে আট দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় পুলিশ। তার বিরুদ্ধে ভারতের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে, তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

    শুক্রবার (১ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ জুলাই কলকাতার যাদবপুর এলাকার একটি বাসা থেকে শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করা হয়।

    কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। পুলিশ খতিয়ে দেখছে, তিনি কীভাবে ভারতের নাগরিকত্বের নথিপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে।

    তদন্তে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে থাকতেন। তবে বিভিন্ন নথিতে ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি, সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ করতে গিয়ে আরেকটি ঠিকানা ব্যবহার করেন, যা পুলিশের সন্দেহ বাড়ায়।

    পুলিশ জানায়, তার বাসা থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এবং একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত চলছে—এইসব তথ্য দিয়ে কীভাবে তিনি ভারতীয় আধার, ভোটার ও রেশন কার্ড সংগ্রহ করেছেন। ইতোমধ্যে ইউআইডিএআই, নির্বাচন কমিশন এবং খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

    অভিনেত্রী শান্তা পাল বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং একাধিক বিউটি কনটেস্টে অংশ নিয়েছেন। তার বড় পর্দায় অভিষেক হয় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। পাশাপাশি তিনি তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যার পরিচালক ছিলেন বিশ্বনাথ রাও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ