শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে ফের ফ্যাসিবাদের উত্থান হতে পারে: নজরুল ইসলাম খান

    গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে ফের ফ্যাসিবাদের উত্থান হতে পারে: নজরুল ইসলাম খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় ‘জুলাই আন্দোলনে’ অংশগ্রহণকারী সব পক্ষকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

    শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন যদি বিলম্বিত হয়, তবে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনো দেশের বহু জায়গায় ক্ষমতাসীন দলের প্রভাব রয়ে গেছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।”

    বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “দলগুলোর মধ্যে দূরত্ব থাকতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মতভেদ থাকলেও বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন