বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘সাইয়ারা’ খ্যাত আহান পান্ডে ছিলেন সুহানার প্রেমিক!

    ‘সাইয়ারা’ খ্যাত আহান পান্ডে ছিলেন সুহানার প্রেমিক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে আত্মপ্রকাশেই আলোচনায় নবাগত আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাতিজা এই তরুণ অভিনেতা যশরাজ ফিল্মসের ব্যানারে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। দর্শকমহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন তিনি।

    তবে ক্যারিয়ারের শুরুতেই আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও। এক সময় শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে।

    আহান পান্ডের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে। ছড়িয়েছে তার পুরাতন স্থিরচিত্র। একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে। এ জুটিকে দারুণ উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়।

    আহান-তারার ছবিটি বেশ আগের। নেটিজেনদের দাবি—“তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন।” যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। পুরোনো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

    বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তোলা আহান পান্ডের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে। আলোচনায় রূপ নিয়েছে এ জুটির প্রেম।

    বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার আগে আহান পান্ডেকে মন দিয়েছিলেন সুহানা খান। কিন্তু তাদের সম্পর্ক গাঢ় হওয়ার আগেই সুহানার মন জয় করে নেন অমিতাভের নাতি। গুঞ্জনে রয়েছে, অগস্ত্য নন্দার জন্যই সুহানার জীবন থেকে সরে যান আহান।

    ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছে অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি একটি পোস্ট তাদের প্রেম নিয়ে চর্চা ঘনীভূত করেছে। নেটিজেনদের দাবি—“শ্রুতির সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন আহান পান্ডে।”

    জানা গেছে, আহান পান্ডে চিক্কি পান্ডে এবং ডিয়ান পান্ডের ছেলে। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের ভাতিজা এবং 'কেসারি ২' অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো ভাই। তার মা, ডিয়ান পান্ডে, একজন বিখ্যাত ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রশিক্ষক। তার বোন, আলানা পান্ডে, একজন বিখ্যাত প্রভাবশালী।

    তবে আহানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ