বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু

    গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কাপাসিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচুয়া বিলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

    নিহতদের একজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন (১৬)। অপরজনের নাম বায়োজিদ (৩০)। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

    কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

    প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে পাঁচুয়া বিলে নামেন তারা। হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মাহিনের চাচাতো ভাই মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছে।

    কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন