বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু

    ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণের ঘটনায় রুম্মান আহমদ নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের ভেতরে।

    নিহত রুম্মান আহমদ (২২) সিলেট শহরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই টেকনিশিয়ান আহত হন। আহত অবস্থায় রুম্মান আহমদকে নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

    তিনি জানান, অপর আহত এনামুল হক (২৫) বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের বাসিন্দা।

    সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে জানান, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুইজন আহত হন।

    আহতদের তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যে গুরুতর আহত রুম্মান আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

    তিনি জানান, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন