বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কর্মসূচি শেষে ব্যানার-ফেস্টুন অপসারণ করল এনসিপি

    কর্মসূচি শেষে ব্যানার-ফেস্টুন অপসারণ করল এনসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক রাজনৈতিক কর্মসূচি শেষে নিজ উদ্যোগে পথঘাটে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দলটির নেতাকর্মীরা।

    শনিবার (২৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু করে গৌরাঙ্গবাজার হয়ে পুরানথানা চত্বর মোরে অনুষ্ঠিত হয় এনসিপির পথসভা ও গণসংযোগ কর্মসূচি।

    কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    কর্মসূচি শেষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে স্থাপন করা ব্যানার ও ফেস্টুন অপসারণে অংশ নেন।

    এ সময় তাদের সাথে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও অংশগ্রহণ করেন। কেউ মই বেয়ে ওপরে উঠে ফেস্টুন নামাচ্ছিলেন, কেউ পোস্টার খুলে রাখছিলেন, আবার কেউ রাস্তার ধারে পড়ে থাকা কাগজ-ফেস্টুন সংগ্রহ করে ডাস্টবিনে ফেলেন।

    এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা মোঃ নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই রাজনীতি হবে দায়িত্বশীল, পরিচ্ছন্ন ও জনগণবান্ধব। পোস্টার লাগানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি অপসারণ করাও আমাদের কর্তব্য। আমরা পরিবেশ নষ্ট করে নয়, সমাজ গড়ার লক্ষ্যেই রাজনীতি করি।”

    এ সময় তিনি আরও জানান, এনসিপি সবসময় পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য রক্ষায় সচেতন ভূমিকা রাখে এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও এই বার্তা পৌঁছে দিতে চায় যে, পোস্টার, ফেস্টুন বা ব্যানার লাগিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা উচিত নয়।

    পথচারী ও স্থানীয় নাগরিক ব্যবসায়িক ও নেতৃবৃন্দ গন অনেকেই এনসিপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন