বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড়লেখায় দিনদুপুরে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই 

    বড়লেখায় দিনদুপুরে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা মেয়ের গলায় দা ধরে ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

    বুধবার (৩০শে জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

    স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ও তার সাথে থাকা মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ'কে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২লক্ষ টাকা ও গলার স্বর্ণের একটি চেইন ও একটি আঙ্গটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    ব্যবসায়ী আব্দুল আহাদ খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। এসময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়াম ও সাথে ছিল। তারা ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা ও একটি স্বর্ণের চেইন এবং একটি আঙটি নিয়ে পালিয়ে যায়।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানের সিসি ফুটেজ কালেক্ট করে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন