বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু ১ 

    কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু ১ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। 

    বুধবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভূমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

    নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার বলে জানা যায়। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। 

    স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বুধবার রাতে নিহত জয়ন্ত ও সিপার উদ্দিন মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন৷ বিজিবি ক্যাম্পের বধ্যভূমির সামনে আসামাত্র দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মোটরসাইকেলটি। সেখানে দু'জন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন