বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আহত শিক্ষার্থীদের চিকিৎসা না দিতে প্রশাসনের সকল পর্যায়ে চাপ ছিলো

    আহত শিক্ষার্থীদের চিকিৎসা না দিতে প্রশাসনের সকল পর্যায়ে চাপ ছিলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে সোমবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ১৮ই জুলাই মানিকগঞ্জে গুরুতর আহত অবস্থায় অনেক শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। তাদের মাঝে অন্যতম ছিল নারী নেত্রী হাসনা হেনা। তাকে জরুরী বিভাগের চিকিৎসা শেষ করে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। 

    তাকে ওয়ার্ড থেকে রিলিজ দিতে প্রশাসনের পক্ষ থেকে জোড় চাপ আসতে থাকে আমাদের কাছে। পরে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং বিষয়টি হাসনাহেনাকে জানাই। হাসনাহেনা কোনভাবেই চিকিৎসা না নিয়ে হাসপাতাল ছাড়তে চাইছিলেন না। আমরা তখনকার যারা হাসপাতালে কর্তব্যরত ছিলাম তারা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার জন্য অনর অবস্থানে ছিলাম।

    জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে প্রশাসনের সকল পর্যায়ে থেকে বাধ সাদা হয়েছে। আমরা কোন আহতদের ভর্তি রাখতে পারিনি। ভর্তি রাখলে ডিবি, এনএসআই, ডিজেএফআই এবং পুলিশের চাপের মুখে পড়তে হয়েছে। মানিকগঞ্জে জুলাই পুনর্জাগরণ আলোচনা সভায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন জুলাই স্মৃতিচারণ করে এ কথা বলেন।

    আলোচনা সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিআইও-২) জাহাঙ্গীর আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জের সভাপতি ও জেলা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহিনুর রহমান শাহিন, জুলাই আন্দোলনে আহত নেত্রী হাসনা হেনা, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক ও নাহিদ মনির সহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্স উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত সকলের প্রতি দোয়ার আয়োজন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন