বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নতুন পন্থায় অর্থ আয় করছেন মিতব্যয়ী অক্ষয় কুমার

    নতুন পন্থায় অর্থ আয় করছেন মিতব্যয়ী অক্ষয় কুমার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ভালোবাসেন স্ত্রী, সন্তান এবং নিজের উপার্জিত অর্থকে আঁকড়ে ধরে রাখতে। ৩৩ বছরের সফল ক্যারিয়ার, খ্যাতি ও জনপ্রিয়তার মাঝে তার জীবনে রক্ষার মতো বহু কিছু আছে— তবে সবার ওপরে গুরুত্ব পাচ্ছে অর্থ।

    বলিপাড়ায় নামডাক আছে, বিষয়সম্পত্তি আগলে রাখতে ভালোবাসেন অক্ষয় কুমার। মিতব্যায়ী বলে পরিচিত অভিনেতা। মুম্বাই শহরে বিলাসবহুল বাংলোয় থাকেন। শহরের আনাচে-কানাচে ছড়িয়ে আছে তার সম্পত্তি। একদা ভারতের সর্বোচ্চ করদাতা ছিলেন অভিনেতা। এমনিতেই তারকাদের নানা ধরনের শখ থাকে। তবে অক্ষয়ের ভালোবাসা নিজের সম্পদকে ধরে রাখা। এবার কোটি কোটি টাকার মুনাফা করলেন অভিনেতা। কিন্তু কীভাবে?

    মুম্বাইয়ে বোরিভেলি এলাকায় অভিনেতার ছিল দুটি ফ্ল্যাট। ২০১৭ সালে ফ্ল্যাট দুটি কেনেন অক্ষয় কুমার। একটি প্রায় ১১০০ বর্গফুটের। যেটি অভিনেতা বিক্রি করেন প্রায় ৫.৭০ কোটি টাকায়। যদিও সেই সময় ফ্ল্যাটটি কেনেন তিন কোটি টাকা দিয়ে। একই সঙ্গে ২৫২ বর্গফুটের একটা জায়গা কেনা ছিল প্রায় ৬৭ লাখ টাকায়। যেটি ২০২৫ এসে বিক্রি করলেন ১.৩৫ কোটি টাকায়। সেভাবে দেখতে গেলে দুটি ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৯১ শতাংশ লাভ করেছেন অভিনেতা। যেটি টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৭.১০ কোটি। এ ছাড়া সম্প্রতি পারেল এলাকায় ৮ কোটি টাকায় একটি পুরোনো সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ