বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সেলিব্রিটির ছবি নিয়ে এআই পেজগুলোর ছল, সাদিয়ার তীব্র প্রতিক্রিয়া

    সেলিব্রিটির ছবি নিয়ে এআই পেজগুলোর ছল, সাদিয়ার তীব্র প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক এআই প্রযুক্তির অপব্যবহারের ফলে তারকারা প্রায়ই সমস্যায় পড়ছেন। অভিনেতা-অভিনেত্রীদের ছবি ও অবয়ব ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে তাদের সুনাম ক্ষুণ্ণ করার ঘটনা বাড়ছে।

    অনেক সময়ই ভক্তরা সেসব ছবি-ভিডিও ভুয়া হিসেবে চিহ্নিত করতে পারলেও, অনেকে সেসবের সত্যতা যাচাই করে উঠতে পারেন না। ফলে তাদের অজান্তেই তারকাদের আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকসহ নানা সামজিক মাধ্যমে।

    বিষয়টি নিয়ে এবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। যেখানে তিনি এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন, একইসঙ্গে যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন।

    মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।’

    সাদিয়া উল্লেখ করেন, হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

    অভিনেত্রী আক্ষেপ করে বলেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো “এআই” চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!

    সাদিয়া লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

    সবশেষ অভিনেত্রীর অনুরোধ, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ