বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ওটিটিতে আসছে ‘এশা মার্ডার: কর্মফল’

    ওটিটিতে আসছে ‘এশা মার্ডার: কর্মফল’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘এশা মার্ডার: কর্মফল’—ঈদের ছুটিতে হলে আলো ছড়ানো সিনেমাটি এবার আসছে ঘরে। ২৪ জুলাই ওটিটিতে মুক্তির পরিকল্পনা থাকলেও এক ট্র্যাজেডির কারণে পিছিয়ে যায় তার যাত্রা। রাজধানীর একটি স্কুলে বিমান দুর্ঘটনার পর স্থগিত করা হয় মুক্তি।

    তবে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বিঞ্জ। আগামী ৩১ জুলাই থেকে দর্শকরা ঘরে বসেই দেখতে পারবেন সানী সানোয়ারের এই রহস্যঘেরা কাহিনি।

    প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় থাকা সিনেমাগুলো ওটিটিতে নিয়ে আসার প্রবণতা বাড়ছে নির্মাতাদের মধ্যে। গেল রোজার ঈদের চারটি আলোচিত সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিল কোরবানির ঈদ উপলক্ষে। এবার পালা কোরবানির ঈদের সিনেমাগুলোর। সেই ধারায় প্রথম মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’।

    সিনেমার গল্পে দেখা যায়, এক জেলার তিন তরুণী খুন ও ধর্ষণের শিকার হয়। রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন পুলিশ কর্মকর্তা লিনা, যিনি হয়ে ওঠেন গল্পের মূল চালিকাশক্তি। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। পুলিশ কর্মকর্তার চরিত্রে এটাই বাঁধনের প্রথম কাজ। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি দিয়েছেন শতভাগ। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিকে দর্শক কম থাকলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পায় সিনেমাটি। প্রচারে প্রতিদিনই হলে হলে ছুটে বেড়িয়েছেন বাঁধন।

    এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ