বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নকল আইডি পেল ভেরিফিকেশন, বিপাকে আসল শাবনূর

    নকল আইডি পেল ভেরিফিকেশন, বিপাকে আসল শাবনূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি।

    শুক্রবার সকালে শাবনূরের সবশেষ খোঁজ পাওয়া যায় ফেসবুক পাতায়। তবে এখানেই বিপত্তি! একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে।

    শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে ঢালিউড তারকা নিশ্চিত করেন ফেরিফায়েড শাবনূর আসল নয়।

    বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শাবনূর। তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’

    এই ঢালিউড তারকা আরও বলেন, ‘এখন মনে হচ্ছে, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এ কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।’

    তিনি আরও বলেন, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকেও জানাবেন।

    এই নায়িকা বলেন, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এ পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে।’

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শাবনূর অনুরোধ জানিয়ে বলেন, ‘এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ