বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ২৪টি ওটিটি অ্যাপ নিষিদ্ধ: সরকারের সিদ্ধান্তে কঙ্গনার সমর্থন

    ২৪টি ওটিটি অ্যাপ নিষিদ্ধ: সরকারের সিদ্ধান্তে কঙ্গনার সমর্থন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অশালীন ও কুরুচিপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে এই অভিযোগে যে, তাদের প্রকাশিত কনটেন্ট দর্শকদের উপর বিরূপ প্রভাব ফেলছে। এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

    ভারত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে অভিনেত্রী বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।

    উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম।

    নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে— ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ উল্লেখযোগ্য।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ