বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক 

    দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪০ বোতল বিদেশি মদসহ আব্দুল আহাদ (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত গেদা মিয়া ওরফে মদরিছ আলীর ছেলে। 

    পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাঝেরগাও হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার হাওড়গামী কাঁচা রাস্তার প্রবেশমুখ হতে মাদক কারবারি আব্দুল আহাদকে আটক করা হয়। এসময় তার সহযোগী জাহাঙ্গীর আলম একটি এন্ড্রয়েড ফোন ও দুটি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত ৪০ বোতল অফিসার্স চয়েস মদ ফেলে দৌড়ে পালিয়ে যায়। সে উপজেলা সদরের মাঝেরগাও গ্রামের মৃত রজব আলীর ছেলে। ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহন রায় ও এএসআই আশরাফ আলী খন।

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, আটককৃত মালামাল জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন