বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মৃত্যু নিয়ে রাজনীতি-সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে ক্ষুব্ধ ওমর সানী

    মৃত্যু নিয়ে রাজনীতি-সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে ক্ষুব্ধ ওমর সানী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

    একদিকে মাইলস্টোনের ঘটনা দিনকে দিনকে যেমন আরো জটিল হয়ে উঠছে, অন্যদিকে দাবি উঠেছে, লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার। যা ঘিরে তোলপাড় শুরু হয় রাজধানীতে। ছাত্রদের সঙ্গে সংঘর্ষও হয় আইনশৃঙ্খলা বাহিনীর। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারন মানুষ কিংবা সাংস্কৃতিক অঙ্গন, মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি জানাতে দেখা গেছে সবাইকে।

    এদিকে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখাই যেন দায় হয়ে পড়েছে! টাইমলাইনজুড়ে লাশ আর পোড়া স্কুলের বিভৎস সব ছবি ভিডিওতে ভরে উঠেছে। অতি উৎসাহী ইউটিউবার, টিকটকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকের কনটেন্ট খোঁজার ব্যস্ততায় হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাও ব্যহত হচ্ছে। যা নিয়ে চিন্তিত সাধারন মানুষজনও।

    এ বিষয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন ওমর চিত্রনায়ক ওমর সানীও। গতকাল নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন,

    ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট।

    বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে।’

    ওমর সানীর পোস্টকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ বলছেন, ‘খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়।’ কারো মন্তব্য, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো।

    আর একশ্রেণীর মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী।’ কারো মতে, ‘এমন একটা দেশে আমরা বস করি এখানে সবকিছুতেই রাজনীতি।’ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (বুধবার দুপুর ১টা) ২৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া চিকিৎসাধীন আছে ৬৯ জন। তারা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ